
শেখ মারুফ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
কচুয়ায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত ইউপি সদস্য ও মহিলা সদস্যাদের শপথ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯অক্টোবর) সকাল ১০টায় কচুযা নির্বাহী কর্মকর্তা কার্যলয়ের শেখ তন্ময় মিলনায়তনে নব নির্বাচিত ইউনিয়ন সদস্য ও মহিলা সদস্যাদের শপথ বাক্য পাঠ করান কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জীনাত মহল।
এসময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার, কচুয়া থানা অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: সাইফুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা বেগম, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের আহবায়ক সেখ মনিরুজ্জামান ঝুমুর।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও গোপালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম আবু বক্কার সিদ্দিক, রাড়িপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমা খানম, গজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন, ধোপাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেখ মকবুল হোসেন, মঘিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড: পঙ্কজ কান্তি অধিকারী, যুবলীগের যুগ্ম আহবায়ক দিদার সুজন, কচুয়া প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়ার সাংবাদিকবৃন্দ এবং কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের নব নির্বাচিত ইউপি সদস্য ও মহিলা সদস্যাবৃন্দ।
শপথ গ্রহন অনুষ্ঠানের পূর্বে ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত ইউপি সদস্য ও মহিলা সদস্যাগন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট চুক্তিপত্র জমা দেন। এদিন কচুয়া উপজেলার ৭ টি ইউনিয়নের মধ্যে ৬ টি ইউনিয়নের ৭২ জন সদস্য ও মহিলা সদস্যাগন শপথ বাক্য পাঠ করেন। এর মধ্য দিয়ে স্ব স্ব এলাকার সদস্য ও মহিলা সদস্যাগনের দায়িত্ব পালনে আর কোন বাঁধা রইলো না।
কচুয়া উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে ১টি ইউনিয়ন কচুয়া সদর ইউনিয়ন পরিষদের নির্বাচন একজন চেয়ারম্যান প্রার্থী মারা যাওয়ার কারনে অনুষ্ঠিাত হয়নি। এই ইউনিয়নের নির্বাচন আগামী ২০ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জীনাত মহল বলেন, তৃণমুল পর্যায়ে জনগনের সাথে ইউনিয়ন সদস্য ও মহিলা সদস্যাগনের সম্পৃক্ততা সবচেয়ে বের্শী।একারনে সরকারের সকল কর্মকান্ড ও উন্নয়নের ক্ষেত্রে সচ্ছতা ও জবাবদিহীতার সাথে নব নর্বাচিত ইউনিয়ন সদস্য ও মহিলা সদস্যাগনের দায়িত্ব পালন করার আহবান জানান।