বুধবার, ৩ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
অশ্রুশিক্ত নয়নে দীর্ঘদিনের প্রতিষ্ঠানকে বিদায় জানালেন শিক্ষক আব্দুল গফফার
অশ্রুশিক্ত নয়নে দীর্ঘদিনের প্রতিষ্ঠানকে বিদায় জানালেন শিক্ষক আব্দুল গফফার

অশ্রুশিক্ত নয়নে দীর্ঘদিনের প্রতিষ্ঠানকে বিদায় জানালেন শিক্ষক আব্দুল গফফার

শেখ শাহাজাহান আলী শাহিনঃ

“যেদিন আমি চলে যাবো, হাতটি নেড়ে নেড়ে। ব্যাথায় মন ভারী হবে, ভেবে তোমাদেরে। ছেড়ে যেতে চাইবে না মন, বাধঁন হারা প্রেমে, স্মৃতি আমার রয়ে যাবে,মনের বাধাঁ ফ্রেমে”।

কলারোয়া আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন সিনিয়র শিক্ষক আব্দুল গফফার নিয়মানুসারে অবসরে গেলেন।

শনিবার (৩০ অক্টোবর) মাদ্রাসার ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের ভালবাসা ও অশ্রুসিক্ত নয়নে শিক্ষাকতা জীবনের শেষ কর্মদিবস শেষ করেন আব্দুল গফফার। সেসময় তিনি নিজেও নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে অঝোরে কেঁদে ফেলেন। তখন সেখানে এক আবেগঘন অশ্রুসিক্ত পরিবেশ তৈরি হয়। বিরাজ করছিল সুনশান নিরবতা। সবাই তখন ভাষা হারিয়ে ফেলেছিল।

বিদায় উপলক্ষ্যে বিশেষ দোয়াপূর্ব আলোচনায় স্মৃতিচারণ করেন শিক্ষকবৃন্দ।

স্মৃতিচারণ করতে যেয়ে শিক্ষক আব্দুল গফফার বলেন, ‘আজ আমার শিক্ষকতা জীবনের সার্থকতা বুঝতে পারলাম।’
তিনি সকল সহকর্মীর নিকট দোয়া কামনা করেন এবং সব সময় সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা জানান। পাশাপাশি আগামীতেও মাদ্রাসার সকল কাজে সহযোগীতা করার আশ্বাস দেন।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মো. বজলুর রহমান।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।