
সেলিম খানঃ
বাংলাদেশ তৃতীয় “দস্যুমুক্ত সুন্দরবন” দিবস পালন উপলক্ষে সাতক্ষীরার কলারোয়ার আকাশে হেলিকপ্টারযোগে বিতরণ করা হলো লিফলেট।
রবিবার বেলা, ১২টায় কলারোয়া বল ফিল্ডের আকাশ থেকে “দস্যুমুক্ত সুন্দরবন” দিবসের লিফলেট ছড়াতে দেখা যায় । গত ১ ই নভেম্বর গণতান্ত্রিক বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা “দস্যু মুক্ত সুন্দরবন” ঘোষণা করেন। তারই ধারাবাহিকতায় ১ ই নভেম্বর “দস্যু মুক্ত সুন্দরবন” তৃতীয় বর্ষপূর্তি। মাননীয় প্রধান মন্ত্রীর প্রজ্ঞা, দিকনির্দেশনা ও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে এবং র্যাবের কর্মতৎপরতায় দস্যু মুক্ত হয় সুন্দরবন। এই সাফল্যে র্যাব পেয়েছে দেশবাসীর অকুণ্ঠ সামর্থ্য ও ভালোবাসা।র্যাবের অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশের হৃদপিণ্ড নামে খ্যাত এই সুন্দরবন পেয়েছে একটি দস্যুমুক্ত পরিবেশ।
মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতিতে, স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যক্ষ তত্ত্বাবধানে,র্যাব ব্যবস্থাপনায় ২০১৬ সালের ৩১ মে থেকে ১ই নভেম্বর ২০১৮ সাল পর্যন্ত সুন্দরবনের মোট ৩২ টি বনদস্যু বাহিনীর ৩২৮ জন বনদস্যু ৪৬০ অস্ত্র ও বিপুল পরিমাণে গোলাবারুদ সহ আত্মসমর্পণ করে।এর মধ্য দিয়ে সুন্দরবন সম্পূর্ণভাবে বনদস্যু মুক্ত হয়। আত্মসমর্পণ করা বনদস্যুদের জন্য সরকারিভাবে ১ লক্ষ টাকা প্রদান করা হয় এবং আইনি বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করে। এবার ২০২১ সালের বনদস্যু পূর্ণবাসন আওতায় ২০২ একটি ঘর, মুদির দোকান (মালামালসহ) ৯০ টি মাছ ধরা নৌকা ১২ টি ইঞ্জিন চালিত নৌকা ৮টি এবং গবাদিপশু ২২৮ টি প্রদান করা হবে।
দস্যুমুক্ত সুন্দরবন দিবস ও আত্মসমর্পণ বনদস্যুদ পূর্ণবাসন তৃতীয় বার্ষিক অনুষ্ঠিত হতে যাচ্ছে বাগেরহাট রামপাল উপজেলা কমপ্লেক্স মাঠে।
অতিরিক্ত আইজিপি মহাপরিচালক র্যাব ফোর্স চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিপিএম পিপিএম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব মো আসাদুজ্জামান খান কামাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা পৌর মেয়র জনাব তালুকদার আব্দুল খালেক, জনাব মোঃ শামসুল হক টুকু(এমপি), খুলনা ২ সংসদ সদস্য জনাব শেখ সালাউদ্দিন এমপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জনাব মোঃ হাবিবুর রহমান (এমপি), স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সদস্য জনাব পীর ফজলুর রহমান (এমপি), সংরক্ষিত মহিলা সংসদ সদস্য গ্লোবিয়া ঝর্না সরকার (এমপি), সিনিয়র সচিব জননিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনাব মোস্তফা কামাল উদ্দিন, ড. বেনজীর আহমেদ বিপিএম-(বার) ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ, মহাপরিচালক বর্ডার গার্ড বাংলাদেশ মেজর জেনারেল মোহাম্মদ শাফিনুল ইসলাম বিজিবি.এম(বার)ডিএনসি,পিএসসি।
উক্ত অনুষ্ঠানটিতে স্বাগত বক্তব্য রাখবেন, অতিরিক্ত মহাপরিচালক অপারেশন র্যাব ফোর্স কর্নেল কে এম আজাদ বিপিএম, পিএসসি।
দস্যুমুক্ত সুন্দরবন ধরে রাখতে রাবের কর্ম তৎপরতা অব্যাহত রয়েছে, দস্যু মুক্ত সুন্দরবন বাস্তবায়নে সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি ও পরিস্থিতি মূল্যায়ন অব্যাহত রয়েছে। সুন্দরবন এ র্যাবের দৃশ্যমান উপস্থিতি রাখতে দুবলার চর ও মুন্সিগঞ্জ র্যাব ক্যাম্প খুলনা ক্যাম্প স্থাপন এবং অভিযান প্রক্রিয়া অব্যাহত। নৌ ও পায়ে হেঁটে টহল জোরদার এর পাশাপাশি হেলিকপ্টার যোগে টহল জোরদার করা আত্মসমর্পণ কৃত বনদস্যুদের প্রতিনিয়ত পর্যবেক্ষণ করা। আত্মসমর্পণকৃত বনদস্যুদের সামাজিক ও আইনি সহায়তা প্রদান। আইনগত সহযোগিতা প্রদান। আর্থসামাজিক সহায়তা ও করোনা কালীন সহায়তা প্রদান স্বাভাবিক জীবন-যাপনে ফিরিয়ে আনতে সহযোগিতা প্রশিক্ষণ ও প্রতিনিয়ত পর্যবেক্ষণ করে থাকেন র্যাবের সদস্যরা।
এ বিষয়ে স্থানীয় মানুষরা মনে করছেন সরকারের এমন পদক্ষেপে একদিকে যেরকম সামাজিক অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয়েছে ঠিক অন্যদিকে পর্যটক খ্যাত সুন্দরবন এখন বনদস্যু মুক্ত হয়েছে র্যাবের এমন ভূমিকাকে ইতিবাচক দৃষ্টিতে দেখছে সমগ্রহ বাংলাদেশ।

