শুক্রবার, ২৯ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
বঙ্গবন্ধুর মতো জাতীয় বীরেরা বার বার মরে না, একবার মরে..আমিনুল ইসলাম লাল্টু
বঙ্গবন্ধুর মতো জাতীয় বীরেরা বার বার মরে না, একবার মরে..আমিনুল ইসলাম লাল্টু

বঙ্গবন্ধুর মতো জাতীয় বীরেরা বার বার মরে না, একবার মরে..আমিনুল ইসলাম লাল্টু

নতুন সূর্য ডেস্কঃ
কলারোয়ার কেরালকাতা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) বেলা ২ টার দিকে কেরালকাতার ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে পুটুনি ঈদগাঁ ময়দানে বঙ্গবন্ধুর ৪৫ তম জাতীয় শোক দিবসের দোয়া ও আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ও কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কেরালকাতার সাবেক চেয়ারম্যান স ম মোরশেদ আলী ভিপি ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলিমুর রহমানের নেতৃত্বে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের নির্ধারিত দিনে কেরালকাতা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে দোয়া অনুষ্ঠান ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হলেও এই ৫ নং ওয়ার্ডে অনিবার্য কারন বশত সেদিন পালন করা সম্ভব হয়নি।

অনুষ্ঠানে কেরালকাতা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খাঁন চৌধুরী মজনু।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও কেরালকাতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান স ম মোরশেদ আলী ভিপি।

উপস্থিত ছিলেন কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা ও ৫ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ডা. আবু ইব্রাহিম, সহ সভাপতি তবিবর রহমান, বঙ্গবন্ধু সৈনিক লীগ কলারোয়া উপজেলা শাখার সহ সভাপতি মোস্তফা কামাল মোস্ত, হরিদ্রাপোতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোস কুমার ভট্টাচার্য, শিক্ষক অশোক কুমার ভট্টাচার্য, ইউপি সদস্য আব্দুল ওয়াদুদ।

এছাড়াও উপস্থিত ছিলেন কলারোয়া থানা পুলিশের ৮ নং বিট পুলিশিং কর্মকর্তা এ এস আই মফিজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন- বঙ্গবন্ধুর মতো জাতীয় বীরেরা বার বার মরে না, একবার মরে। তিনি আজ পবিত্র আশুরার দিনে সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্টের সকল শহিদের রুহের মাগফেরাত কামনা করেন।

আলোচনা শেষে দোয়া অনুষ্ঠান ও কাঙ্গালি ভোজ অনুষ্ঠিত হয়।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মশিয়ার রহমান বাবু।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।