
শেখ মারুফ হোসেনঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ৬৭ জন, সাধারণ সদস্য পদে ৪৭৪ জন ও সংরক্ষিত আসনে ১৩৯ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। উপজেলার পৃথক ৬ জন সহকারী রিটার্নিং অফিসারের মাধ্যমে প্রার্থীগন তাদের পছন্দের প্রতিক দাবী করে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ মঙ্গলবার (২ নভেম্বর) বিকাল ৫ টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের সময়সীমা নির্ধারিত ছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত উপজেলা নির্বাচন কর্মকর্তা অনুজ গাইন এতথ্য নিশ্চিত করেছেন। জানাযায়, উপজেলার ১নং কৃষ্ণনগর ইউনিয়নে চেয়ারম্যান ৯ জন, সাধারণ সদস্য ৩৫ জন ও সংরক্ষিত আসনে ৯ জন, ২নং বিষ্ণুপুর ইউনিয়নে চেয়ারম্যান ২ জন, সাধারণ সদস্য ৩৫ জন ও সংরক্ষিত আসনে ১০ জন, ৩নং চাম্পাফুল ইউনিয়নে চেয়ারম্যান ৩ জন, সাধারণ সদস্য ২৮ জন ও সংরক্ষীত ১৩ জন, ৪নং দঃশ্রীপুর ইউনিয়নে চেয়ারম্যান ৪ জন, সাধারণ সদস্য ৩২ জন ও সংরক্ষিত আসনে ১৩ জন, ৫নং কুশলিয়া ইউনিয়নে চেয়ারম্যান ৯ জন, সাধারণ সদস্য ৪৫ জন ও সংরক্ষিত ১১ জন, ৬নং নলতা ইউনিয়নে চেয়ারম্যান ৭ জন, সাধারণ সদস্য ৩৭ জন ও সংরক্ষিত আসনে ১১ জন, ৭নং তারালী ইউনিয়নে চেয়ারম্যান ৪ জন, সাধারণ সদস্য ৪২ জন ও সংরক্ষিত আসনে ৮ জন, ৮ নং ভাড়াশিমলা ইউনিয়নে চেয়ারম্যান ৫ জন, সাধারণ সদস্য ৪৫ জন ও সংরক্ষিত আসনে ১০ জন, ৯নং মথুরেশপুর ইউনিয়নে চেয়ারম্যান ১১ জন, সাধারণ সদস্য ৪২ জন ও সংরক্ষিত আসনে ১৫ জন, ১০ নং ধলবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান ৫ জন, সাধারণ সদস্য ৪১ জন ও সংরক্ষিত আসনে ১১ জন, ১১ নং রতনপুর ইউনিয়নে চেয়ারম্যান ৩ জন, সাধারণ সদস্য ৪৯ জন ও সংরক্ষিত আসনে ১৪ জন, ১২ নং মৌতলা ইউনিয়নে চেয়ারম্যান ৭ জন, সাধারণ সদস্য ৪৩ জন ও সংরক্ষিত আসনে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।