মঙ্গলবার, ২৬ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার খাদ্য সামগ্রী বিতরণ করলেন হত দরিদ্র শিশু পরিবারের মাঝে
কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার খাদ্য সামগ্রী বিতরণ করলেন হত দরিদ্র শিশু পরিবারের মাঝে

কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার খাদ্য সামগ্রী বিতরণ করলেন হত দরিদ্র শিশু পরিবারের মাঝে

নতুন সূর্য ডেস্কঃ

মধ্য ও দক্ষিন বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প ,ওফাপুর ,বিডি ০৩১৪ কতৃক আয়োজিত সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ১২ নং যুগিখালী ইউনিয়নের ২৫৭  জন হত দরিদ্র শিশু পরিবারের মাঝে কেভিড-১৯ কারনে পন্য সামগ্রী বিতরণ করা হয় ।

উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মৌসুমি জেরিন কান্তা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পন্য সামগ্রী বিতরণ করেন ।

আজ সোমবার (৩১’আগষ্ট) বামনখালী দ্বি-মুখী মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত কম্পাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ অর্থায়নে কেভিড-১৯ কারনে পন্য সামগ্রী বিতরণ করা হয়েছে ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলার ১২ নং যুগিখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল হাসান,  সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উক্ত ওয়ার্ডের মেম্বার।

এছাড়া আরো উপস্থিত ছিলেন সুবিধাভোগীগন ।

জানা যায় ২৫৭ জন হত দরিদ্র শিশু পরিবারের প্রত্যককে প্রতি বস্তায় চাল ১৫ কেজি,ডাউল ২ কেজি ,তেল ১ কেজি আলু ৪ কেজি ,সাবান ২টা ,মাস্ক ৪ পিচ ,শ্যম্পু ১ পিচ বিতরণ করা হয়েছে ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।