শনিবার, ৩০ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
বাগেরহাট স্বাস্থ্য বিভাগকে সেনাবাহিনীর কোভিড সুরক্ষা সামগ্রী প্রদান
বাগেরহাট স্বাস্থ্য বিভাগকে সেনাবাহিনীর কোভিড সুরক্ষা সামগ্রী প্রদান

বাগেরহাট স্বাস্থ্য বিভাগকে সেনাবাহিনীর কোভিড সুরক্ষা সামগ্রী প্রদান

নতুন সূর্য ডেস্কঃ

শেখ হাসিনা সেনানিবাসের ৭ পদাতিক ডিভিশনের ২৮ পদাতিক ব্রিগেডের ৪৩ বীর ইউনিটের তত্ত্বাবধানে বরিশাল সিএমএইচএ বাগেরহাট জেলা স্বাস্থ্য বিভাগকে কোভিড- ১৯ প্রতিরোধে চিকিৎসা ও স্বাস্থ্য-সুরক্ষা সরঞ্জাম প্রদান করেছে। 

বৃহস্পতিবার সকালে বাগেরহাট সিভিল সার্জন অফিসে মহামরী করোনা প্রতিরোধে এসব চিকিৎসা ও স্বাস্থ্য-সুরক্ষা সরঞ্জামাদি ডেপুটি সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমানের কাছে হস্তান্তর করেন বরিশাল সিএমএইচএ’র মেজর রুবিনা ইয়াসমিন। এসময়ে ৪৩ বীর ব্যাটালিয়নের কোম্পানী অধিনায়ক ক্যাপ্টেন শাকিল আহমেদসহ বাগেরহাট জেলা স্বাস্থ্য বিভাগকে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

সেনাবাহিনীর পক্ষ থেকে বাগেরহাট জেলা স্বাস্থ্য বিভাগকে দেয়া করোনা প্রতিরোধে চিকিৎসা ও স্বাস্থ্য-সুরক্ষা সরঞ্জামাদির মধ্যে রয়েছে ৪০টি বিপি মেশিন এবং স্টেথেস্কোপ, ২৭টি নেবুলাইজার মেশিন, ৪০টি পালস অক্সিমিটার, ১৩টি ডায়াগনস্টিক সেট, ২০টি ওজন মাপা মেশিন, ২৭টি থার্মোমিটার ও ২৮টি টর্চ লাইট। 

এম/এইচ

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।