
শেখ মারুফ হোসেনঃ
মুজিব বর্ষে শপথ করি দুর্যোগে জীবন সম্পদ রক্ষা করি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২১ শুভ উদ্বোধন করা হয়েছে।মুজিব বর্ষে শপথ করি দুর্যোগে জীবন সম্পদ রক্ষা করি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২১ শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল সাড়ে দশটায় কালিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক কবুতর উড়িয়ে ও কেক কাটার মধ্য দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালন করা হয়েছে।
কালিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ বিল্লাল হোসেন মৃধা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম। আব্দুল হান্নান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানা পুলিশ পরিদর্শক ওসি তদন্ত মিজানুর রহমান উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল আহসান কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু প্রমুখ।
এসময়ে বক্তারা বলেন অগ্নিকাণ্ড সহ সকল দুর্যোগ মোকাবেলা ও নাগরিক সুরক্ষা নিশ্চিত করতে অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে সক্ষমতা অর্জন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১ উপলক্ষ্যে সপ্তাহব্যাপী গণসংযোগ মহড়া সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।