বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কচুয়ায় “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” ৫০তম জাতীয় সমবায় দিবস উদযাপন
কচুয়ায় “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” ৫০তম জাতীয় সমবায় দিবস উদযাপন

কচুয়ায় “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” ৫০তম জাতীয় সমবায় দিবস উদযাপন

শেখ মারুফ হোসেনঃ

বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে নানা আয়োজনে বাগেরহাটের কচুয়ায় ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

আজ শনিবার (৬ নভেম্বর) কচুয়া উপজেলা শেখ তন্ময় মিলনায়তনে জাতীয় সমবায় দিবস ২০২১ উদযাপন উপলক্ষে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় সমবায় দিবস পালিত হয়। সকাল ১০ ঘটিকার জাতীয় সংগীত শেষে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

এরপর অনুষ্ঠানে উপস্থিত সকলে কচুয়া উপজেলা পরিষদ চত্বর থেকে একটি রেলি সহকারে কচুয়া আওয়ামীলীগের অফিস প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

কচুয়া উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দ কচুয়া, বাগেরহাট এর আয়োজনে শেখ তন্ময় মিলনায়তনে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত ও গীতাপাঠ এর মধ্য দিয়ে বঙ্গবন্ধু দর্শন, সমবায়ে উন্নয়ন শীর্ষক আলোচনা সভার শুভ সূচনা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কচুয়া উপজেলা সমবায় অফিসার সেখ হুমায়ুন কবীর।

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কচুয়া শাখার আহবায়ক ও সাবেক বিআরডিবির চেয়ারম্যান মীর আওসাফুর রহমান মারুফ এর সঞ্চালোনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার জীনাত মহল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ।

এছাড়াও অন্যাঅন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি শেখ সরোয়ার হোসেন, কচুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিস, সরকারি শহীদ শেখ আবুনাসের মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হরপ্রসাদ মিস্ত্রী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কচুয়া উপজেলা শাখার সভাপতি মোঃ সাইফুল ইসলাম খোকন, নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান ও রাড়িপাড়া ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান তাসলিমা বেগম, রাড়িপাড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান নাজমা আক্তার, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাইদুজ্জামান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের উজ্জ্বল কুমার দাস, সাইদুল ইসলাম, তরিকুল ইসলাম, শেখ মারুফ হোসেন হোসেন সহ প্রমুখ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।