মঙ্গলবার, ২৬ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কচুয়ায় নিখোঁজের দুইদিন পর যুবকের  মরদেহ উদ্ধার
কচুয়ায় নিখোঁজের দুইদিন পর যুবকের  মরদেহ উদ্ধার

কচুয়ায় নিখোঁজের দুইদিন পর যুবকের মরদেহ উদ্ধার

শেখ মারুফ হোসেনঃ

বাগেরহাটের কচুয়ায় নিখোঁজের দুইদিন পরে মেহেদী হাসান শেখ (২৫) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে কচুয়া থানা পুলিশ।

নিহত মেহেদী হাসান কচুয়া সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের টেংরাখালী গ্রামের মনিরুল ইসলাম মনির ছেলে। তার মায়ের নাম হাচিনা বেগম। নিহত মেহেদী মাধবকাঠি মাদ্রাসার ফাজিল ৩য় বর্ষের ছাত্র লেখাপড়ার পাশাপাশি টেংরাখালী বাজারে ফ্লেক্সিলোড,  মোবাইল রিচার্জ, কম্পিউটারসহ ইলেকট্রনিকস সামগ্রীর দোকান ছিল তার।

রোববার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে কচুয়া উপজেলার চর টেংরাখালী এলাকার একটি কলাবাগান থেকে মেহেদীর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার (৫ নভেম্বর) সন্ধ্যার দিকে টেংরাখালী বাজারের দোকান থেকে বের হয়ে আর ফেরে আসেননি তিনি।

জানাগেছে, গত শুক্রবার রাত ৮টার দিকে টেংরাখালী নতুন বাজার এলাকায় নিজের দোকান থেকে নিখোঁজ হয়। অনেক  খোঁজাখুঁজি করে তাকে আর না পাওয়ায় পরিবারের পক্ষথেকে ৬ নভেম্বর শনিবার কচুয়া থানায় একটি সাধারন ডায়েরী করা হয়। অব্যাহত খোঁজাখুজির পর রবিবার সকালে এলাকাবাসি মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। নিহত এই যুবকের সাথে কারো কোন পূর্ব শত্রুতা ছিল কিনা? বা কি কারনে এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে তা এখনো পরিস্কার নয়। তদন্ত শেষে এর প্রকৃত কারণ জানা যাবে বলে ধারনা করছেন এলাকাবাসী।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র মেহেদী হাসান এর মরদেহটি উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। হত্যার রহস্য উদঘাটনের জন্য তদন্ত শুরু করা হয়েছে।

এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে তার বাবা এক রকম পাগলপ্রায় হয়ে পড়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।