বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
ইউজিসি স্বর্ণপদক পেলেন যবিপ্রবি শিক্ষক ড. জাভেদ
ইউজিসি স্বর্ণপদক পেলেন যবিপ্রবি শিক্ষক ড. জাভেদ

ইউজিসি স্বর্ণপদক পেলেন যবিপ্রবি শিক্ষক ড. জাভেদ

এ টি এম মাহফুজ,যবিপ্রবি প্রতিনিধিঃ

২০১৮ সালে প্রকাশিত একটি ন্যানো জৈবপ্রযুক্তি সংক্রান্ত গবেষণা প্রবন্ধের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) স্বর্ণপদকের জন্য নির্বাচিত হয়েছেন ড. মো. জাভেদ হোসেন খান। তিনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকৌশল বিভাগের চেয়ারম্যান।

মঙ্গলবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয় সূত্রে এতথ্য জানা যায়। এর আগে সোমবার ইউজিসির রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন বিভাগের পরিচালক মো. কামাল হোসেনের স্বাক্ষর করা পত্রে এতথ্য নিশ্চিত করা হয়েছে।

পত্রে বলা হয়, ‘আপনার প্রণীত ২০১৮ সালে প্রকাশিত উপর্যুক্ত শিরোনামের গবেষণা প্রবন্ধটি ইউজিসি স্বর্ণপদকের জন্য নির্বাচিত হওয়ায় আপনাকে অভিনন্দন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এই পদক প্রদান করে থাকেন।’

ইউজিসি স্বর্ণপদকে নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, ‘ড. জাভেদ হোসেন খান অত্যন্ত দক্ষ ও কর্মঠ একজন বিজ্ঞানী। তার ল্যাব থেকে তিনটি ‘প্যাটেন্ট রাইট’-এর জন্য আবেদন করা হয়েছে। আমরা তার জন্য গর্বিত। স্বর্ণপদকে নির্বাচিত হওয়ায় আমি ড. জাভেদকে যবিপ্রবি পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।’

উল্লেখ্য, ড. মো. জাভেদ হোসেন খান ২০১২ সালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল বিভাগে যোগ দেন। এর আগে তিনি জাপানের ওয়াসিদা ইউনিভার্সিটি থেকে ২০১১ সালে ডক্টর অব ইঞ্জিনিয়ারিং, ২০১৪ সালে জাপানের তোহোকু ইউনিভার্সিটি ও ২০১৭ সালে চীনের হেনান ইউনিভার্সিটি থেকে পোক্ট ডক্টরাল ডিগ্রি সম্পন্ন করেন।

ড. মো. জাভেদ হোসেন খানের বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা সাময়িকীতে ৯৫টির বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। একইসঙ্গে তিনি ৬০টির বেশি আন্তর্জাতিক বিভিন্ন সম্মেলনে গবেষণা প্রবন্ধ উপস্থাপনা করেছেন। বর্তমানে তিনি যবিপ্রবির কেমিকৌশল বিভাগের চেয়ারম্যান এবং সেন্টার ফর সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্টেশন রিসার্চ ল্যাবরেটরির উপ-পরিচালকের দায়িত্বে আছেন। ২০১৯ এবং ২০২০ সালে এলসভিয়ার থেকে প্রকাশিত বিশ্বের সেরা গবেষকদের তলিকায় ড. মো. জাভেদ হোসেন খান স্থান করে নেন। গবেষণায় অবদান রাখায় যবিপ্রবি থেকে সেরা গবেষক হিসেবে তিনি পুরস্কৃতও হয়েছেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।