বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
যবিপ্রবির ইইই বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন ড. মো. তানভীর হাসান
যবিপ্রবির ইইই বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন ড. মো. তানভীর হাসান

যবিপ্রবির ইইই বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন ড. মো. তানভীর হাসান

এ টি এম মাহফুজ,যবিপ্রবি প্রতিনিধিঃ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইন্জিনিয়ারিং বিভাগের চেয়্যারমানের দায়িত্ব পেয়েছেন একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. তানভীর হাসান।

আজ ৯ ই নভেম্বর, ২০২১ তারিখে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো.আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়,ইইই বিভাগের বর্তমান চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক মো.আমজাদ হোসেন, ড.ইঞ্জি -এর দায়িত্বের মেয়াদ ৯/১১/২১ তারিখে সম্পন্ন হয়েছে।তাই বিশ্ববিদ্যালয়ের আইন ২০০১ এর ২৫(৩) বিধি মোতাবেক ১০/১১/২১ থেকে পরবর্তী ৩ বছরের জন্য একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো.তানভীর হাসানকে ইইই বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হলো।তিনি বিধি মোতাবেক সকল ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

এছাড়া অফিস আদেশে আরও জানানো হয়, প্রয়োজনে যবিপ্রবির মাননীয় উপাচার্য মহোদয় যেকোন সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী উক্ত চেয়ারম্যানের মেয়াদকাল সম্পন্ন হলে পুনরায় অন্য কাউকে তার স্থানে নিয়োগ প্রদান করা হবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।