
ইউনুছ আলী,পাইকগাছা(খুলনা)
খুলনা জেলার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের ০৬নং ওয়ার্ডের শেষাংশ ও কপিলমুনি ইউনিয়নের ০৫নং ওয়ার্ডের শেষাংশের প্রায় অর্ধ কিলোমিটার রাস্তা দিয়ে দুই ইউনিয়নের জনগণের চলাচল।
দীর্ঘ প্রতিপক্ষার অবসান হওয়ার প্রথম অংশ হিসেবে পাইকগাছা উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী উক্ত এলাকার গুরুত্বপূর্ণ রাস্তাটি পরিদর্শন করেন।
বয়স্ক ব্যক্তিদের মধ্যে অনেক সময় এলাকার সুখ দুঃখের গল্প করেন। সবার খোঁজ খবর নিয়ে দেখেন সকলের একটাই দাবি রাস্তাটি পাকা করে এলাকার জনগন অন্তত বৃষ্টির সময় নির্বিঘ্নে চলাচল করতে পারে তার ব্যবস্হা গ্রহণ করার জন্য অনুরোধ ও জোর দাবি পেশ করেন।
এইচ,পি সহায়ক সংঘ যা ১৯৭২ সালে প্রতিষ্ঠিত ও ১৯৭৪ নিবন্ধনকৃত প্রতিষ্ঠান যার সভাপতি শচীন্দ্র নাথ স্যার। উক্ত সংঘ সহ স্হানীয় অনেক রাস্তা,কালভার্ট,পুকুর ও খাল পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় উপস্হিত ছিলেন হরিঢালী ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের পরিশ্রমী কর্মী ও সংরক্ষিত নারী আসন-২ এর মেম্বার পদপ্রার্থী রাবেয়া বেগম,কপিলমুনি ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের একনিষ্ঠ কর্মী রেশমা বেগম , গদাইপুর ইউনিয়ন আওয়ামীলীগ এর সংগ্রামী নেত্রী রিক্তা আক্তার, কপিলমুনি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ রাসেল মোড়ল, কপিলমুনি কলেজ ছাত্রলীগের সদস্য মাহমুদুল হাসান সুমন, হরিঢালী ইউনিয়ন অাওয়ামীলীগের সদস্য আব্দুল কুদ্দুস গাজী, সাংবাদিক ইউনুছ আলী সহ আরো অনেকে।