বুধবার, ৩ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কচুয়ায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা
কচুয়ায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা

কচুয়ায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা

শেখ মারুফ হোসেনঃ

৫৬,০০০ বর্গমাইল আয়তনবিশিষ্ট দক্ষিণ এশিয়ার বাংলাদেশ নামক স্বাধীন ভূখণ্ডের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন যে মানুষটি তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

বাগেরহাটের কচুয়ায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে শিক্ষার্থীদের অংশগ্রহনে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

কচুয়া উপজেলা শিশু নিকেতনের আয়োজনে ২টি ভাগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহন করে। যার একদিকে প্রথম থেকে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় পতাকা, শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, মুক্তিযুদ্ধ বিযয়ক দৃশ্যের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং অন্যদিকে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ বিষয়ে রচনা প্রতিযোগিতা।

আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর ১২ টায় কচুয়া উপজেলা শিশু নিকেতনের সহকারী শিক্ষক তিমির বরণ পাইকের সঞ্চালনায় কচুয়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিশু নিকেতনের সভাপতি জীনাত মহল এর সভাপতিত্বে  স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী মহিউদ্দিন। অতিথি হিসেবে যোগদান করে উক্ত অনুষ্ঠানকে অলংকৃত করেন শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার  খাতুনে জান্নাত। এসময় অনুষ্ঠানের সঞ্চালক বলেন, অত্রবিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জীনাত মহল মহোদয়ের আন্তরিকতা ও ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যালয়ের সার্বিক অবস্থার উত্তর উত্তর উন্নতি ও শ্রীবৃদ্ধি লাভ করছে। আমরা বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র ও অভিভাবক বৃন্দ ইউএনও মহোদয় এবং তার পরিবারের সকল সদস্যের দীর্ঘায়ু কামনা করি।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি কাজী মহিউদ্দিন তার স্বাগত বক্তব্যে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে এ প্রতিযোগিতার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত ধারনা প্রদান করেন পাশাপাশি চিত্রাঙ্কনের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এসময় তিনি কোমলমতি শিক্ষার্থীদের যে বিযয়গুলো আরো ভালো করার সুযোগ থাকবে সে বিযয়ে শ্রাদ্ধেয় শিক্ষকদেরকে সন্মানিত অভিভাবকদের অবহিত করার উপর গুরুত্বারোপ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিমেষ হালদার, সহকারি শিক্ষক সুকুমার বৈদ্য, মোছাঃ মরিয়ম আক্তার, নিয়ামত খাঁন, অসীম কুমার ডাকুয়া, দেবুলাল সহ উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের সভাপতি সহ অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।

উল্লেখ্য, উপজেলা শিশু নিকেতনের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জীনাত মহল এ অনুষ্ঠানে আগত বিশেষ অতিথি শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার খাতুনে জান্নাত এর হাতে বিদ্যালয়ের পক্ষে বিশেষ উপহার তুলে দেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।