
শেখ শাহাজান আলী শাহিন, বিশেষ প্রতিবেদকঃ
আজ শুক্রবার (১২ নভেম্বর) সকাল দশটায় সাতক্ষীরা তুফান কনভেনশন সেন্টারে “সুজন” সাতক্ষীরা জেলা কমিটি আয়োজিত “সচেতন, সংগঠিত, ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ”- এই শ্লোগানে “বৈচিত্র্যের মাঝে ঐক্যের চেতনা ধারন করি, গণতান্ত্রিক-মানবিক বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে সাতক্ষীরা জেলা সুজনের উনিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সুজন জেলা কমিটির সভাপতি সুভাষ চন্দ্র সরকারের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিশিষ্ট সমাজ সেবক ডাঃ আবুল কালাম বাবলা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা সুজনের সভাপতি প্রফেসর মোঃ আবু নসর, দুপ্রক জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হক, উদীচির জেলা কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান, জেলা পরিষদ সদস্য ও জেলা কমিটির সহ সভাপতি এডঃ শাহনাজ পারভীন মিলি।
এসময় আরো বক্তব্য রাখেন সুজন সাতক্ষীরা পৌর কমিটির সভাপতি ইদুজজ্জামান ইদু, প্রচার সম্পাদক সাকিবুজ্জামান সাকিব, সুজন (জেলা কমিটি) সাবেক সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক ও জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ এ,বি,এম সেলিম সহ প্রমুখ।