
শেখ শাহাজাহান আলী শাহিন, বিশেষ প্রতিবেদকঃ
উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরার কলারোয়ায় ৪০ বছরের উর্ধ্ব খেলোয়াড়দের সমন্বয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।
আজ শুক্রবার (১২ নভেম্বর) বিকাল সাড়ে তিনটায় কলারোয়া সরকারি হাইস্কুল ফুটবল মাঠে উপজেলা ক্রীড়া সংস্থার আমন্ত্রণে কলারোয়ায় ভেটারান্স ফুটবল ক্লাব, খুলনা বনাম কলারোয়া সোনালী অতীত ক্লাবের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
ভেটারান্স ফুটবল ক্লাব, খুলনার পক্ষে জাতীয় দলের সাবেক খেলোয়াড় রনি, ইমরোজ, সাইফুল্লাহ খেলায় অংশগ্রহণ করেন। প্রীতি ফুটবল ম্যাচের প্রথমার্ধে ২-১ গোলে সোনালী অতীত ক্লাব, কলারোয়া এগিয়ে ছিল। খেলার দ্বিতীয়ার্ধে ভেটারান্স ফুটবল ক্লাব, খুলনার পক্ষে মকবুল গোল পরিশোধ করলে খেলায় সমতা ফিরে আসে। নির্ধারিত সময়ে আর কোন গোল না হওয়ায় ২-২ গোলে খেলা ড্র হয় খেলাটি।
সোনালী অতীত ক্লাব, কলারোয়ার পক্ষে আতাউর ও অপু এবং ভেটারান্স ফুটবল ক্লাব, খুলনার পক্ষে মকবুল ও সাইফুল্লাহ গোল করেন। খেলাটিতে সকল খেলোয়াড়দের বয়স নির্ধারিত ছিল ৪০ বছরের উর্ধ্ব। নাগরিক জীবনের ব্যস্ততার ফাঁকে ব্যতিক্রমী এ খেলাটি উপভোগ করেন দর্শকেরাও।
প্রীতি ফুটবল ম্যাচে কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, ক,পা,ই সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ কামাল রেজা, জেলা ফুটবল রেফারি এ্যাসোসিয়েশনের সাবেক সহ সভাপতি আলঃ আব্দুর রহিম বাবু সহ বিপুল পরিমাণ দর্শক এসময় মাঠে উপস্থিত ছিলেন।
সম্পূর্ণ খেলাটি পরিচালনা করেন মোশাররফ হোসেন ও সহকারী রেফারী সাজু হাওলাদা এবং কামরুজ্জামান বাবু। খেলাটির ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন ও মোঃ রুস্তম আলী।
