
শেখ শাহাজান আলী শাহিন, বিশেষ প্রতিবেদকঃ
বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার ও স্কোরার এ্যাসোসিয়েশন, সাতক্ষীরা জেলা শাখার নব-নির্বাচিত কমিটির সাথে সকল সদস্যদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৩ নভেম্বর) বিকাল ৩টার দিকে সাতক্ষীরা জেলা স্টেডিয়াম কনফারেন্স রুমে এ্যাসোসিয়েশন নব-নির্বাচিত সহ সভাপতি শফিকুল ইসলাম শফির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ,ম আখতারুজ্জামানের পরিচালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র আম্পায়ার শেখ মারুফুল হক, ফারুকার রশীদ, রতন খান, রফিকুর রহমান লাল্টু। মতবিনিময় সভায় সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম হাসান শানু, বাংলাদেশের এলিট প্যানেল আম্পায়ার লুৎফর রহমান সৈকত, মোঃ কবির উদ্দীন, সহযোগী সদস্য রেবেকা সুলতানা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর মতামত ব্যাক্ত করেন।
প্রদত্ত মতামতের ভিত্তিতে আগামীতে নির্বাচিত কমিটি সকল ভেদাভেদ ভুলে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া, ও সংগঠনের ভিত্তি মজবুত করা সহ আরো নতুন পরিকল্পনা গ্রহন করা হয়। আগামীতে এ,জি,এম এর মাধ্যমে নতুন নতুন কিছু পরিকল্পনা ও বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহন করা হবে মর্মে সকলে সম্মত হন।
এসময় নতুন কমিটি দায়িত্ব গ্রহন করার পর পিকনিক উপ কমিটি গঠন করে পিকনিক আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রতিদিনের কর্মব্যস্ততা, যান্ত্রিকতা ভুলে থাকতে ও মানসিক চাপ কমাতে এই সিদ্ধান্ত কার্যকর ভূমিকা রাখবে বলে উপস্থিত সকলে একমত পোষণ করেন।
সকলের উন্মুক্ত আলোচনা শেষে সভাপতি নব নির্বাচিত কমিটি কে সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ দিয়ে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সম্পাতি ঘোষণা করেন।
