বুধবার, ৩ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কচুয়ায় আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কচুয়ায় আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কচুয়ায় আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শেখ মারুফ হোসেনঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্প মালা অর্পন, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বাধ্যযন্ত্র সহকারে র‌্যালী, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে বাগেরহাটের কচুয়ায় আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

আজ শনিবার (১৩ নভেম্বর) বেলা ১১টায় কচুয়া আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা যুবলীগের উদ্যোগে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্প মালা অর্পন, কেঁক কাঁটা ও একটি র‌্যালী কচুয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এসে আলোচনা সভা স্থলে পৌঁছায়।

উপজেলা যুবলীগ আহবায়ক শেখ মনিরুজ্জামান ঝুমুরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড.ভুইঁয়া হেমায়েত উদ্দিন উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি ফরিদা আক্তার বানু লুসি, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু, নকীব নজীবুল হক নজু, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা বেগম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) শেখ সাইফুল ইসলাম খোকন, যুগ্ম সাধারন সম্পাদক শিকদার কামরুল হাসান কচি।

যুবলীগ নেতা মীর আওসাফুর রহমান মারুফের সঞ্চালনয় বক্তৃতা করেন কৃষকলীগের সভাপতি চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ, যুবলীগের সাবেক সাধারন সম্পাদক মাও: মঞ্জুরুল করিম, যুবলীগের যুগ্ম আহবায়ক দিদার সুজন , সেচ্ছাসেবকলীগ সভাপতি সেখ সাজ্জাদুল ইসলাম সুমন, তাতীঁলীগের সভাপতি সেখ সিরাজুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সমপাদক পুলিন বিহারী সাহা, যুবলীগের যুগ্ম আহবায়ক শিকদার সুজন, যুবলীগ নেতা সেখ মনি, শিকদার সহিদুল ইসলাম, শিকদার আরিফ, অপু মন্ডল, সঞ্জিব সাহা, সেখ মাহাবুবুর রহমান, সেখ মারুফ, নওরোজ শিকদার, শ্রমিকলীগ সাধারন সম্পাদক সেখ ছাদিকুল ইসলাম ছাদি, সাধারন সম্পাদক সহিদ কাজী, মৎস্যজীবীলীগ নেতা রিপন শিকদার, কৃষকলীগের সাধারন সম্পাদক ছালাম মল্লিক, মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজল রানী মন্ডল, যুবমহিলা লীগ সভাপতি তানিয়া আক্তার নাহার, যুব মহিলা লীগের সাধারন সম্পাদক মীম খানম সহ উপজেলা যুবলীগের সকল ইউনিয়ন সভাপতি, সম্পাদকবৃন্দ সহ উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে উপজেলা যুবলীগের আয়োজনে এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত নেতাকর্মী মিছিল সহকালে অনুষ্ঠানস্থলে যোগ দেয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।