মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ার বি,এস,এইচ সিংগা হাইস্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
কলারোয়ার বি,এস,এইচ সিংগা হাইস্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

কলারোয়ার বি,এস,এইচ সিংগা হাইস্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

তরিকুল ইসলাম, ভ্রম্যমাণ প্রতিনিধি:

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি-২১’র পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৩ নভেম্বর) সকাল ১১ টায় স্কুলের শহীদ মিনার চত্বরে বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক সুরাইয়া ইয়াসমিন রত্নার সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাজীরহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ এসএম সহিদুল আলম।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষের স্বাগত বক্তব্য শেষে অনুষ্ঠানটি পরিচালনা করেন স্কুলের সহকারী শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ।

সভায় অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রভাষক দেলোয়ার হোসেন, প্রভাষক মাজহারুল ইসলাম, স্কুলের সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ইউপি সদস্য সাবেক স্কুল পরিচালনা কমিটির সদস্য ওসমান গণি, স্কুল পরিচালনা পরিষদের সদস্য সহকারী প্রধান শিক্ষক আব্দুস সালাম, সমাজ সেবক ডাক্তার ফজলুর রহমান, অভিভাবক মাস্টার আব্দুল আলিম, সমাজ সেবক কবি আয়ুব হোসেন, শিক্ষানুরাগী মন্জুরুল ইসলাম সোহাগ, অভিভাবক নুরুল আমিন, মোসলেম উদ্দীন, সিনিয়র শিক্ষক আজিজুর রহমান, আব্দুস সবুর, আ: রউফ, প্রদীপ বিশ্বাস, জহুরুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, শফিকুল ইসলাম, স্বপন সরকার, আব্দুস সালাম, নাসরিন আক্তার, শিরিনা আক্তার, শুভংকর মজুমদার, বিকাশ কুমার ঘোষ, বদরুজ্জামান, বিদায়ী শিক্ষার্থী আল মামুন, আবু সাঈদ, সুমাইয়া আক্তার মুন্নি, অধ্যায়নরত ছাত্র তন্ময় সরকার, ছাত্রী সানজিদা ইয়াসমিন জ্যোতি, সাংবাদিক তরিকুল ইসলাম, অফিস স্টাফ শাহিদা খাতুন, ইশারুল ইসলাম সহ উপস্থিত সূধি ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

আলোচনা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক আব্দুস সালাম। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীরা তাদের স্মৃতিস্বরুপ বিদ্যালয়কে উপহার সামগ্রী ও বিদ্যালয়ের পক্ষ থেকে পরীক্ষার্থীদের হাতে বিভিন্ন উপহার তুলে দেয়া হয়।

উল্লেখ্য, আগামীকাল ১৪ নভেম্বর (রবিবার)অনুষ্ঠিতব্য এস,এস,সি পরীক্ষায় বি,এস,এইচ সিংগা বিদ্যালয় থেকে ১১২ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করবেন বলে স্কুল কতৃপক্ষ জানান। তন্মধ্যে  ছাত্র-৭০ জন ও ছাত্রী ৪২ জন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।