বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় “বিশ্ব ডায়াবেটিস দিবস” পালিত
কলারোয়ায় “বিশ্ব ডায়াবেটিস দিবস” পালিত

কলারোয়ায় “বিশ্ব ডায়াবেটিস দিবস” পালিত

শেখ শাহাজাহান আলী শাহিন, বিশেষ প্রতিবেদকঃ

সাতক্ষীরার কলারোয়ায় ‘ডায়াবেটিস সেবা নিতে আর দেরি নয়’ প্রতিপাদ্য নিয়ে বিভিন্ন ফেস্টুন সহকারে সচেতনতামূলক শোভাযাত্রা, আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব ডায়বেটিস দিবস পালিত।

আজ রবিবার (১৪ নভেম্বর)  কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে ” ডায়াবেটিস- সেবা নিতে আর দেরি নয়” -এই প্রতিপাদ্য নিয়ে সকাল ৯:৩০ মিনিটে  “বিশ্ব ডায়াবেটিস দিবস” এ সচেতনতা মূলক রেলি অনুষ্ঠিত হয়েছে।

উক্ত রেলিতে এ্যাডঃ শেখ কামাল রেজা, ডায়াবেটিস হাসপাতাল পরিচালনা কমিটির কার্য নির্বাহী সদস্য  জাহিদুর রহমান খান চৌধুরী, অধ্যাক্ষ মোঃ মাহবুবর রহমান,অধ্যাপক জহিরুল ইসলাম শাহিন, সহকারী অধ্যাপক কে,এম, আনিছুর রহমান, সাবেক ফুটবলার মোঃ মাসুদ হোসেন, ফারুক হোসেন স্বপন, ডায়াবেটিস হাসপাতালের ম্যানেজার শেখ বদরুজ্জামান, ল্যাব টেকনিশিয়ান নুরজাহান, ফিরোজা খাতুন সহ বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দ অংশ গ্রহণ করেন

রেলিটি কলারোয়া পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে এসে শেষ হয়।

কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্ত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময়  তিনি বলেন, একমাত্র নিজের সচেতনতাই পারে ডায়াবেটিস কে নিয়ন্ত্রণ করতে, এজন্য নিয়ম মেনে জীবন যাপন করার তাগিদ দেন। বর্তমানে দশজনের মধ্যে একজন ডায়াবেটিসে আক্রান্ত। ” সে জন্য জীবনের সর্বক্ষেত্রে নিয়ন্ত্রণ, নিয়ম ও সচেতনতাই পারে ডায়াবেটিস সহ অন্য রোগ থেকে দুরে থাকতে।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতন ও নিয়ন্ত্রিত জীবনযাপন সবচেয়ে বেশি প্রয়োজন। এ রোগের চিকিৎসায় চিকিৎসকেরা চিনির স্তর নিয়ন্ত্রণে রাখা, রোগীদের যথাযথ খাওয়া এবং ব্যায়াম, যোগের মতো শারীরিক ক্রিয়াকলাপ করার পরামর্শ দেন।

বিশ্বজুড়ে ডায়াবেটিস রোগ ব্যাপক হারে বেড়ে যাওয়ায় বিশ্ব ডায়াবেটিস ফেডারেশন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৯১ সালে ১৪ নভেম্বরকে ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকে প্রতিবছর দিনটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।