মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
শেখ রাজিয়া নাসেরের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত
শেখ রাজিয়া নাসেরের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

শেখ রাজিয়া নাসেরের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

নতুন সূর্য ডেস্কঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এবং বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের দাদি, খুলনা সদর আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল-এর মা রাজিয়া নাসেরের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৬ নবেম্বর) দুপুরে বাগেরহাটের কচুয়া উপজেলা শেখ তন্ময় মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দোয়া, মিলাদ মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে। এর আগে সকাল ১০টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে শেখ রাজিয়া নাসের এর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার, উপজেলা নির্বাহী অফিসার জীনাত মহল, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু, নকীব নজিবুল হক নজু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক শিকদার আবু বক্কর সিদ্দিক, সহ সভাপতি হাজরা ওবায়দুর রেজা সেলিম, যুগ্ন সাধারন সম্পাদক শিকদার কামরুল হাসান কচি, শেখ মোস্তাফিজুর রহমান, আইন বিষয়ক সম্পাদক, এ্যাড. ফকির নওরেশ উজ্জামান লালন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শোকরানা রব্বানী আজাদ বালী, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের আহবায়ক শেখ মনিরুজ্জামান ঝুমুর, ইউপি চেয়ারম্যান শেখ মকবুল হোসেন, শিকদার হাদিউজ্জামান হাদিজ, এ্যাড. পঙ্কজ কান্তি অধিকারী, নকীব ফয়সাল অহিদ, নাজমা আক্তার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ সাজ্জাদুল ইসলাম সুমন সহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই ১৯৭৫ সালের ১৫ আগস্টে বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ আবু নাসেরের সহধর্মীনী রাজিয়া নাসের বাগেরহাট সদর আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময়ের দাদি।

করোনা ভাইরাস জনিত রোগ কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার পাশাপাশি বার্ধক্যজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে তিনি গত বছরের এদিনে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে দেশের বিভিন্ন জেলার মসজিদে মসজিদে রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত ও মিলাদের আয়োজন করা হয়েছে। এছাড়া বিভিন্ন এতিমখানা, মসজিদ, মাদ্রাসা সহ হাসপাতালের রোগীদের উন্নত মানের খাবার বিতরণ করা হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।