
জাহাঙ্গীর হোসেন দাকোপ প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহোদর শহীদ শেখ আবু নাসের এর সহধর্মিণী, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার চাচী, বাগেরহাট-১ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দিন, খুলনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ সালাহ উদ্দিন জুয়েল, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বিসিবি’র পরিচালক শেখ সোহেল উদ্দিন, নৌ-মালিক গ্রুপের সহ-সভাপতি শেখ জালাল উদ্দীন রুবেল ও শেখ বেলাল উদ্দিন বাবু’র রত্নগর্ভা মাতা এবং বাগেরহাট-২ আসনের মাননীয় সংসদ সদস্য তারুণ্যের অহংকার শেখ সারহান নাসের তন্ময় এর দাদীমা বেগম রাজিয়া নাসের এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম, দোয়া মাহফিল, আলোচনা সভা ও অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
যুবলীগ নেতা ও মানবিক বাংলাদেশ সোসাইটি দাকোপ শাখা আহবায়ক শেখ জাহিদুর রহমান মিল্টন এর আয়োজনে লক্ষীখোলা দারুল উলুম ইসহাকিয়া খাদেমুল মাদরাসা ও এতিমখানা প্রাঙ্গণে গত ১৬ ই নভেম্বর মঙ্গলবার যোহর বাদ
বেগম রাজিয়া নাসের এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম, দোয়া মাহফিল, আলোচনা সভা ও অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ সাব্বির আহম্মেদ, সিনিয়র সাংবাদিক আজগর হোসেন সাব্বির, জাহাঙ্গীর হোসেন,হাসিব গাজী, মাহির ফয়সাল ,মাসুম বিল্লাহ, সাংবাদিক মামুনুর রশীদ, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ দারুল উলুম ইসহাকিয়া খাদেমুল মাদরাসা ও এতিমখানা পরিচালনা কমিটি নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন মুফতি মোস্তাফিজুর রহমান।