মঙ্গলবার, ২৬ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
ডুমুরিয়ায় ইট দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২ জন
ডুমুরিয়ায় ইট দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২ জন

ডুমুরিয়ায় ইট দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২ জন

মোঃ মনিরুল ইসলাম, (ডুমুরিয়া) :

খুলনা জেলা ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের উত্তর বেতাগ্রামে দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সিরাজুল ইসলাম গাজী (৪০) নামের এক ব্যক্তিকে ইট দিয়ে মেরে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার সকাল আটটার দিকে ঘটনাটি ঘটে। সে উত্তর বেতাগ্রামে মোক্তার আলী গাজীর পুত্র।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মোক্তার আলী গাজীর পুত্রদের সাথে একই গ্রামের মৃত আমজাদ হোসেন গাজীর পুত্র নজরুল ইসলাম গাজী ( ৩০) ইউনুস গাজী ( ২৫) হাছান গাজী ( ২৩) হোসেন গাজী ( ২১) ও স্ত্রী ফুলজান বিবি( ৫৫) দের দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত নিয়ে বিরোধ। এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার দুই পহ্মের মধ্য কথা কাটাকাটির এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। কিনতু এলাকাবাসীর উপস্হিতিতে প্রথম পর্যায়ে উভয় পহ্ম বাড়িতে ফিরে যায়।

এর কিছুহ্মণ পর উভয়পক্ষের মধ্য আবার কথা কাটাকাটি এক পর্যায়ে লাটি সোটা নিয়ে মারামারি শুরু হয়। এরই মধ্য সিরাজুল ইসলাম গাজী কে ইট দিয়ে আঘাত করে প্রতিপক্ষ রা। সাথে সাথে সে মাটিতে লুটে পড়ে এবং ঘটনাস্থলে তার মুত্যু হয়। এ সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সাথে সাথে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লবের নির্দেশে এসআই ইলিয়াস হোসেন ও মাগুরাঘোনা পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ চুন্নু শেখ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট শেষে পোস্ট মডার্নের জন্য মর্গে পাঠায়। হত্যার দায়ে হাছান গাজী ও তার মাতা ফুলজান বিবিকে গ্রেফতার করা হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।