বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কচুয়ায় সুষ্ঠ ও শান্তিপূর্ণ ইউপি নির্বাচনের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
কচুয়ায় সুষ্ঠ ও শান্তিপূর্ণ ইউপি নির্বাচনের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কচুয়ায় সুষ্ঠ ও শান্তিপূর্ণ ইউপি নির্বাচনের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নতুন সূর্য ডেস্কঃ

বাগেরহাটের কচুয়ায় আগামী ২০ তারিখে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠ ও শান্তি পূর্ণ করতে কচুয়া থানা পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে সরকারী সিএস পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় হলরুমে কচুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হাসান।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম (খোকন), উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ, জেলা পরিষদ সদস্য শেখ মনিরুজ্জামান ঝুমুর, কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল, কচুয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক গোলাম শোকরানা রব্বানী আজাদ বালী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ সাজ্জাদুল ইসলাম সুমন, যুবলীগের যুগ্ম আহবায়ক সুজন দিদার সহ সদর ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।