
নতুন সূর্য ডেস্কঃ
বাগেরহাটের কচুয়ায় বীর মুক্তিযোদ্ধা মোঃ মুনসুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পূর্ণ হয়েছে। তিনি উপজেলার পিংগড়িয়া গ্রামের মৃত: মো: মোন্তাজ আলী কোটাল এর পুত্র।
আজ বৃহষ্পতিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বীর মুক্তিযোদ্ধা মো: মুনসুর আলী কোটাল দৈবজ্ঞহাটি বাজার সংলগ্ন ব্রীজের নিকট হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরন করেন। মৃত্যু কালে তার বয়স ৭২ বছর।
বিকাল সাড়ে ৪টায় তাকে তাদের পারিবারিক ঈদগাহ ময়দানে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অর্নার প্রদান শেষে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে নিজস্ব পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে ১ স্ত্রী ও ৩ পুত্র সন্তান রেখে গেছেন।
এ সময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার,কচুয়া উপজেলা নির্বাহী উপজেলা নির্বাহী কর্মকর্তা জীনাত মহল, কচুয়া থানা অফিসার্স ইন চার্জ মো: মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি সাবেক অধ্যক্ষ মো: সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক শিকদার কামরুল হাসান কচি, যুগ্ম সম্পাদক মো: মোস্তফিজুর রহমান মোস্ত, উপজেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ শিকদার হাবিবুর রহমান, চেয়ারম্যান নকীব ফয়সাল অহিদ, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: আলতাপ হোসেন কোটাল, বীর মুক্তিযোদ্ধা মো: বেলায়েত হোসেন কোটাল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কোতোয়াল ইলিয়াস আহম্মেদ সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধাগন।