
স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার কলারোয়ায় ইউপি সদস্যকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৮নভেম্বর) বেলা ১টার দিকে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের পাঁচপোতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে।
আহত উইপি সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম গাজী (৪৫) কে পিটিয়ে হাত ভেঙ্গে দেওয়ার ঘটনায় একজনকে ঘটনাস্থান থেকে পুলিশ আটক করেছে। আহত নজরুল ইসলাম গাজীকে উদ্ধার করে কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তিনি কলারোয়া হাসপাতেলে চিকিৎসাধীন আছে।
আহত ইউপি সদস্য জানান, ৩/৪দিন আগে তার জমিতে লাগানো কচুক্ষেতের উপর দিয়ে ট্র্যাক্টার নিয়ে যায় আক্তারুল ইসলাম নামের এক যুবক। এনিয়ে ওই সময় কথাকাটা কাটি হয়। পরে বিষয়টি মিমাংসাও হয়। এরপরে বৃহস্পতিবার কেঁড়াগাছি ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম গাজী কলারোয়া থেকে ৩ লাখ টাকা নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ীতে ফেরার পথে পাঁচপোতা স্কুলের সামনে পৌঁছানো মাত্রই পূর্বে থেকে ওৎ পেতে থাকা আক্তারুল ইসলাম, সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম সহ ৪/৫ দলবদ্ধ হয়ে সন্ত্রাসী কায়দায় বাঁশের লাঠি, লোহার রড নিয়ে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে মারাত্মক জখম করে ।
এক পর্যায়ে সন্ত্রাসীদের হামলায় ইউপি সদস্যের বাম হাত ভেঙ্গে গেলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এসময় তার হাতে থাকা টাকা ব্যাগ তাঁরা ছিনিয়ে নেয়। ইউপি সদস্যের ডাক চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে আসলে তারা হুমকি দিয়ে চলে যায়। ওই সময় থানা পুলিশ খবর পেয়ে ঘটনা স্থান থেকে একজনকে আটক করে থানায় নিয়ে আসে। এঘটনায় আহত ইউপি সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম গাজী বাদী হয়ে কলারোয়া থানায় ৩ জনকে অভিযুক্ত করে একটি এজাহার দিয়েছেন বলে জানান।