
স্টাফ রিপোর্টার
“হোক সচেতনতার বিস্তার, চাই এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স থেকে নিস্তার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৮ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত সচেতনতা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
সাতক্ষীরার কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স কন্টেইমেন্ট, ভাইরাল হেপাটইটিস ও ডায়ারিয়া নিয়ন্ত্রণ কর্মসূচি রোগ নিয়ন্ত্রণ বিভাগ সিডিসি স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী ঢাকা’র আয়োজনে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে শনিবার বেলা ১১টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে দিবসটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন মেডিকেল অফিসার(রোগ নিয়ন্ত্রন) ডাঃ গাজী আশিক বাহার, আরো বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড.অমল কুমার, মেডিকেল অফিসার মাহাদী আল মাসুদ,ডাঃ এরিনা সরনী মৌসি। এসময় আরো উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র প্রধান সহকারি মোঃ আবুৃল কালামসহ স্বাস্থ্য কমপ্লেক্স’র নার্সিং সুপারভাইজার,ইনাচার্জসহ অন্যান্য নার্সগণ।
অনুষ্টানের খন্ড চিত্র

