মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
উপকূলীয় জনগোষ্ঠীর লবণাক্ততা মোকাবেলায় UNDP-DSk-GCA প্রকল্প
উপকূলীয় জনগোষ্ঠীর লবণাক্ততা মোকাবেলায় UNDP-DSk-GCA প্রকল্প

উপকূলীয় জনগোষ্ঠীর লবণাক্ততা মোকাবেলায় UNDP-DSk-GCA প্রকল্প

শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:-

দক্ষিণ উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা মোকাবেলায় UNDP DSk-GCA শীর্ষক বৃহৎ প্রকল্প হাতে নিয়েছে।

আজ রবিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় UNDP’র এ প্রকল্পের আওতায় পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ২৮৩টি পানির ট্যাংকির ভিত্তিপ্রস্তর শুভউদ্ভোধন করেন লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু কাজল কান্তি বিশ্বাস‌।

উপকূলীয় জনগোষ্ঠীর বিশেষত নারীদের জলবায়ু পরিবর্তনজনিত লবণাক্ততা মোকাবেলার অভিযোজন সক্ষমতা বৃদ্ধিকরণ-ই এ প্রকল্পের মূল্য লক্ষ্য। পানির ট্যাংকির ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, DSK প্রজেক্ট ম্যানেজার ধনেশ চন্দ্র শীল, লতা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মঙ্গল চন্দ্র মন্ডল, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জগদীশ চন্দ্র মন্ডল, ইউপি সদস্য বিজন হালদার, ফেরদৌস ঢালী, আজিজুল বিশ্বাস, মহিলা সদস্য বিনতা বিশ্বাস, রীনা পারভিন, প্রজেক্ট সহকারী প্রকৌশলী তন্ময় হালদার, সুপারভাইজার জয়ন্ত আচার্য, সাবেক ইউপি সদস্য মীর ইব্রাহিম খলিল পরান, লতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মিথুন সরকার, ছাত্রনেতা দীপায়ন বিশ্বাস, আশিক সরকার, অমৃত লাল সরদার ও আলাউদ্দিন সানাসহ লতা ইউপির সকল উপকারভোগী।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।