মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
কলারোয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

কলারোয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

তরিকুল ইসলাম,ভ্রাম্যমাণ প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ায় ভোক্তা- অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজন বুধবার(২৪ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আল আমিন হোসেনের সভাপতিত্বে সেমিনারে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ ইমরান হোসেন, বিআরডিবি চেয়ারম্যান আব্দুল গফুর, পৌর সচিব তুষার কান্তি দাস, থানার এসআই হাসান,রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, সাংবাদিক জাকির হোসেন, সাংবাদিক এমএ সাজেদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ব্যবসায়ীক নেতৃবৃন্দ।

সেমিনারে বক্তারা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণে প্রথমেই জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। ভোক্তাদের সচেতনতা সৃষ্টির হলেই ভোক্তা অধিকার সুরক্ষিত সম্ভব। সে জন্য ভোক্তা- অধিকার সংরক্ষণ আইনের সুফল পেতে জনগণকেই এগিয়ে আসার আহবান জানানো হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।