বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
যবিপ্রবির কর্মকর্তা সমিতির নির্বাচন ২৭ নভেম্বর
যবিপ্রবির কর্মকর্তা সমিতির নির্বাচন ২৭ নভেম্বর

যবিপ্রবির কর্মকর্তা সমিতির নির্বাচন ২৭ নভেম্বর

এ টি এম মাহফুজ,যবিপ্রবি প্রতিনিধিঃ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) কর্মকর্তা সমিতির ৫ম কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ২৭ নভেম্বর শনিবার যবিপ্রবির প্রশাসনিক ভবনের ২১৭ নং কক্ষে অনুষ্ঠিত হবে।

২৩ নভেম্বর মঙ্গলবার যবিপ্রবির কেন্দ্রীয় গ্রন্থাগারের উপ-গ্রন্থাগারিক ও প্রধান নির্বাচন কমিশনার মোঃ জাহাঙ্গীর কবির সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত নির্বাচনের তফসিল ঘোষণা করেন। নির্বাচনে ১১ টি পদের বিপরীতে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

উক্ত নির্বাচনে সভাপতি পদে মোঃ নজরুল ইসলাম , এ টি এম কামরুল হাসান ও মোঃ ইকবাল হোসেন প্রতিদ্বন্দ্বীতা করবেন এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন মোঃ আব্দুর রশিদ ও মোঃ হেলালুল ইসলাম।

এছাড়াও সহ-সভাপতি পদে নাজমুস সাকিব ও মোঃ জাহিদ হাসান, সহ – সাধারণ সম্পাদক পদে মোঃ শরিফুল ইসলাম ও মোঃ শাহেদ রেজা, সাংগঠনিক সম্পাদক পদে এস এম ওয়ালিউজ্জামান ও মোঃ রাজু আহম্মেদ, সদস্য পদে স্বপন কুমার বিশ্বাস, ড. মোঃ আব্দুর রউফ, মোঃ সাজ্জাদুল আলম (রনি), প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, মোঃ শাহিন হোসেন ও মোঃ জাহাঙ্গীর হোসেন প্রতিদ্বন্দ্বীতা করবেন।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক পদে মোঃ রকিব উদ্দিন সিদ্দিকী, দপ্তর ও প্রচার সম্পাদক পদে মোঃ সাইফুর রহমান ও অর্থ সম্পাদক পদে আব্দুল ওয়াহাব ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।