
আরিফুল হক চৌধুুরীঃ
টানা তৃতীয়বার খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মনোনীত সভাপতি পদপ্রার্থী খুলনার গণমানুষের নেতা খুলনা জেলা আইনজীবী সমিতির সকল আইনজীবিদের প্রাণের মানুষ এ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম। এডভোকেট সাইফুল ইসলাম সফল ছাত্র নেতা, সফল যুবনেতা, ও বর্তমানে সদর থানা আওয়ামী লীগের সফল সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাছাড়া তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য,ক্রীড়া ব্যক্তিত্ব, গরীব অসহায় মেহনতী মানুষের বন্ধু। তিনি টানা তিনবার সভাপতি নির্বাচিত হয়ে সুনাম অর্জন করেছেন।২০১৯ সালের ২৮ নভেম্বর সর্ব প্রথম তিনি খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হন বিপুল ভোটে। এরপর তার কর্মদক্ষতায় ২০২০ সালে তাকে আবারো সভাপতি নির্বাচিত করেন খুলনা আইনজীবী সমিতির। এবারও তার কর্ম দক্ষতার কারণে তাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন খুলনা জেলা আইনজীবী সমিতির।