নতুন সূর্য ডেস্কঃ
সাতক্ষীরার জেলার কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নে ইউপি নির্বাচন সম্পন্ন হয়েছে।
আজ রবিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরার কালিগঞ্জের ১ নং কৃষ্ণনগর ইউনিয়নে- সাফিয়া পারভীন- লাঙ্গল প্রতীক নিয়ে, ২নং বিষ্ণুপুর ইউনিয়নে- জাহাঙ্গীর আলম– আনারশ প্রতীক নিয়ে, ৩নং চাম্পাফুল ইউনিয়নে- মোজাম্মেল হক- নৌকা প্রতীক নিয়ে, ৪নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে- গোবিন্দ মন্ডল- নৌকা প্রতীক নিয়ে, ৫নং কুশুলিয়া ইউনিয়নে- শেখ আবুল কাশেম- নৌকা প্রতীক নিয়ে, ৬নং নলতা ইউনিয়নে- আজিজুর রহমান-চশমা প্রতীক নিয়ে, ৭নং তারালী ইউনিয়নে- এনামুল হোসেন ছোট- নৌকা প্রতীক নিয়ে, ৮নং ভাড়াশিমলা ইউনিয়নে- নাজমুল হাসান নাঈম- আনারশ প্রতীক নিয়ে, ৯নং মথুরেশপুর ইউনিয়নে- আব্দুল হাকিম-রজনীগন্ধা প্রতীক নিয়ে, ১০নং ধলবাড়িয়া ইউনিয়নে- গাজী শওকাত হোসেন- ঘোড়া প্রতীক নিয়ে, ১১নং রতনপুর ইউনিয়নে- এম আলীম আল রাজী টোকন- নৌকা প্রতীক নিয়ে, ও ১২নং মৌতলা ইউনিয়নে- ফেরদাউস মোড়ল- ঘোড়া প্রতীক নিয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ভোটকেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর অবস্থানের চিত্র দেখতে পাওয়া যায়। এছাড়াও তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটের মাঠে বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করে চলেছেন।
নব নির্বাচীত সকল চেয়ারম্যানবৃন্দকে উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন।











