নতুন সূর্য ডেস্কঃ
কচুয়ায় বাংলাদেশ কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র এর আশু রোগমুক্তি কামনায় এক দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সোমবার (২৯ নভেম্বর) বিকাল ৩ টায় উপজেলা কৃষকলীগের উদ্যোগে উপজেলা আওয়ামীলীগ অফিসে এ দোয়া অনুষ্ঠিান অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষকলীগের সভাপতি শিকদার হাদিউজ্জামান হাদিজের সভাতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক অধ্যক্ষ মো: সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস এম আবু বক্কার সিদ্দিক। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাজরা রেজা সেলিম, দপ্তর সম্পাদক পুলিন বিহারী সাহা, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মো: ছালাম মল্লিক, প্রেসক্লাবের সেক্রেটারী কাজী সাইদুজ্জামান, তাঁতীলীগের আহবায়ক সেখ সিরাজুল ইসলাম, মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজল রানী মন্ডল, যুব মহিলা লীগের সভাপতি তানিয়া আক্তার নাহার, সহ বিভিন্ন সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক নেত্রীবৃন্দ।