মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় সাংবাদিক পুত্র সোহেল রানার ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত
কলারোয়ায় সাংবাদিক পুত্র সোহেল রানার ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

কলারোয়ায় সাংবাদিক পুত্র সোহেল রানার ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

তরিকুল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি :

সাতক্ষীরার কলারোয়ায় সাংবাদিক পুত্র সোহেল রানার চতুর্থমৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২৯ নভেম্বর) সকালে মৃত্যুবার্ষিকী
উপলক্ষ্যে কবর জিয়ারত, কোরআনখানি ও দোয়ানুষ্ঠান শেষে বাড়িতে স্বল্প
পরিসরে কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন
প্রভাষক মাওলানা আসাদুজ্জামান ফারুকী। উল্লেখ্য, প্রয়াত সোহেল রানা
উপজেলার চেড়াঘাট নিবাসী ও দৈনিক যশোর’র পত্রিকার কলারোয়া প্রতিনিধি এমএ
সাজেদের একমাত্র পুত্র। ২০১৭ সালের ২৯ নভেম্বর ঢাকা হার্ট ফাউন্ডেশনে
চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন সোহেল রানা (২২)। তিনি জানান, শুক্রবার
চেড়াঘাট গ্রামের জামে মসজিদে জুম্মা নামাজ শেষে প্রয়াত সোহেল রানার
আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।