
শেখ শাজাহান আলী শাহিন, বিশেষ প্রতিবেদকঃ
সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কলারোয়া আলিয়া ফাজিল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থী ২০২১ এর বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ১০.৩০ টায় কলারোয়া আলিয়া মাদ্রাসার হলরুমে মাদ্রাসার অধ্যাক্ষ ( ভারপ্রাপ্ত) মুহাঃ বজলুর রহমান এর সভাপতিত্ত্বে ২০২১ সালের আলিম পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ইসঃ ইতিহাস প্রভাষক মোঃ মহিদুর রহমানের সঞ্চালনায় মূল আলোচনা করেন সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আঃ গফফার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন ১ম বর্ষের ছাত্র সানাউল্লাহ তানভীর, হামদ পরিবেশন করেন শেখ তামিম হাসান, বিদায়ী সংগীত পরিবেশন করেন মুস্তাহিদুল ইসলাম।
পরীক্ষার্থীদের বিদায়ী এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আলোচনা করেন, মাদ্রাসার উপাধ্যাক্ষ মাওঃ আহম্মদ আলী, ইংরেজি প্রভাষক শাহনাজ পারভীন, আরবী প্রভাষক মাওঃ তৌহিদুর রহমান, বাংলা প্রভাষক মোঃ নজরুল ইসলাম ও শেখ শাহিন।

বিদায়ী পরীক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ রমজান, মোঃ নূর মোহাম্মদ, মেফতাহুল জান্নাত নিলা। আলোচনা ও দোয়া অনুষ্ঠান শেষে আলিম পরীক্ষার্থীদের পক্ষ থেকে মাদ্রাসার অধ্যাক্ষের নিকটে উপহার তুলে দেওয়া হয়। উল্লেখ্য ২০২১ সালে কলারোয়া আলিয়া মাদ্রাসা থেকে মোট ৭২ জন আলিম পরীক্ষার অংশ গ্রহন করবে।
