মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
রামপুরায় সড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ
রামপুরায় সড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ

রামপুরায় সড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ

নতুন সূর্য ডেস্কঃ

অনাবিল পরিবহনের একটি বাসের চাপায় এসএসসি পরীক্ষার্থী মাইনুদ্দিন ইসলাম দুর্জয় নিহত হওয়ার প্রতিবাদে রাজধানীর রামপুরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে বিএএফ শাহীন কলেজ, ইম্পেরিয়াল কলেজ ও একরামুন্নেছা স্কুল অ্যান্ড কলেজের কয়েক শতাধিক শিক্ষার্থী অবরোধে অংশ নেন। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নানা প্ল্যাকার্ড হাতে বিভিন্ন স্লোগান দেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে রাত ১১টার দিকে রামপুরা বাজারের কাছে শিক্ষার্থী মাঈনুদ্দিনকে চাপা দেয় অনাবিল পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলেই মারা যায় সে। ঘটনার পরপরই উত্তেজিত জনতা ৮টি বাসে আগুন দেয়। সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। খবর পেয়ে ছুটে আসে মাঈনুদ্দিনের সহপাঠীরা। তারা এর বিচার দাবি করে।

শিক্ষার্থীরাদের সড়ক অবরোধের মধ্যেও জরুরী প্রয়োজনে চলাচলকারী যানবাহন চলাচলে কোন বাঁধা প্রদান করতে দেখা যায় নি।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।