বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ভ্যানে বাসের আঘাত, গুরুতর আহত ২ ভ্যানযাত্রী
নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ভ্যানে বাসের আঘাত, গুরুতর আহত ২ ভ্যানযাত্রী

নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ভ্যানে বাসের আঘাত, গুরুতর আহত ২ ভ্যানযাত্রী

নতুন সূর্য ডেস্কঃ

খুলনার বটিয়াঘাটা উপজেলার কাতিয়াংলা গেট এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন গুরতর আহত হয়েছেন।

আজ রোববার (৫ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। খুলনা থেকে ছেড়ে আসা চালনাগামী যাত্রীবাহী বাস বটিয়াঘাটা উপজেলার কাতিয়াংলা গেট এলাকায় বৃষ্টির কারণে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ভ্যান আঘাত করে। এ সময় ভ্যানের দুই যাত্রী গুরুতর আহত হন। আহত দুই জনকে বটিয়াঘাটা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়।

গুরুতর আহত দুইজন কাতিয়ানাংলা এলাকায় উজির আলী সরদারের ছেলে দাউদ আলী সরদার ও মোখলেছুর রহমানের ছেলে রাসেল শেখ। তবে বাসে থাকা যাত্রীদের কোন ক্ষয়ক্ষতি হয়নি।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।