
নতুন সূর্য ডেস্কঃ
সড়কের অব্যবস্থাপনা ও দুর্নীতিকে লাল কার্ড প্রদর্শনের পর এবার ব্যঙ্গচিত্র প্রদর্শন করলেন শিক্ষার্থীরা।
আজ রোববার (৫ ডিসেম্বর) রাজধানীর রামপুরা এলাকায় প্রতিষ্ঠানের পোশাক পরিহিত শিক্ষার্থীরা ব্যঙ্গচিত্র প্রদর্শন করেন। গত মঙ্গলবার থেকেই নিয়মিত রামপুরা ব্রিজে অবস্থান নিচ্ছেন শিক্ষার্থী। পূর্ব ঘোষণা অনুযায়ী বেলা ১২টায় মিছিল নিয়ে ব্রিজে আসেন তারা। প্রদর্শন করেন ব্যঙ্গচিত্র। এসময় শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে স্লোগান দেন। বাস মালিক, প্রশাসন, চালকসহ সড়ক ব্যবস্থাপনার চিত্র তুলে ধরেন।
আন্দোলনের নেত্রী সামিয়া সোহাগী বলেন, আমরা সোমবার বেলা ১২ টায় সড়কে নিহতদের জন্য শোক পালন এবং মুখে কালো কাপড় ও কালো ব্যাচ ধারণ কর্মসূচি পালন করবো।