বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় ৪১০০ শত কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ
কলারোয়ায় ৪১০০ শত কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ

কলারোয়ায় ৪১০০ শত কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ

তরিকুল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ

সাতক্ষীরার কলারোয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। রবি মৌসুমে হাইব্রিড বোরো উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার তালিকাভূক্ত ৪ হাজার ১’শ কৃষকের মাঝে ওই বীজ ও সার বিতরণ করা হয়।

আজ রবিবার (৫ ডিসেম্বর) উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে সাতক্ষীরা-১
আসনের সংসদ সদস্য ও সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২০২১-২২ অর্থ বছরে রবি মৌসুমে হাইব্রিড ও উফসী বোরো প্রনোদনা কর্মসূচির আওতায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ এবং উফসী বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক এমএ কালাম, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল সহ সাংবাদিক ও সূধিবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারন কর্মকর্তা শেখ ইমরান হোসেন। উল্লেখ্য, উপজেলার প্রান্তিক পর্যায়ের ২৫’শ জন কৃষককে জনপ্রতি ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ এবং অপর
১৬’শ জন কৃষককে জনপ্রতি ৫ কেজি উফসি ধানের বীজ, ১০ কেজি ড্যাপ সার ও ১০ কেজি পটাশ সার বিতরণ করা হয়েছে বলে জানা যায়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।