মঙ্গলবার, ২৬ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
পাইকগাছার কৃতি সন্তান জয়দেব কুমার ভদ্র ও অনির্বাণ লাইব্রেরি
পাইকগাছার কৃতি সন্তান জয়দেব কুমার ভদ্র ও অনির্বাণ লাইব্রেরি

পাইকগাছার কৃতি সন্তান জয়দেব কুমার ভদ্র ও অনির্বাণ লাইব্রেরি

ইউনুছ আলী,পাইকগাছা,খুলনাঃ

২০১৯ রাজারবাগ পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে হরিঢালীর কৃতিসন্তান সিলেট রেঞ্জের পুলিশের ডিআইজি (অতিঃ) জয়দেব ভদ্র বাংলাদেশ পুলিশ বি,পি,এম এর সেরা পদক পেয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী এ পদক জনাব জয়দেব ভদ্রকে পরিয়ে দেন।

অতিরিক্ত ডিঅাইজি জয়দেব কুমার ভদ্রের জন্মস্থান খুলনা জেলার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মামুদকাটি গ্রামে।তার পিতা শ্রী অমর কৃষ্ণ ভদ্র, মাতা মৃত শ্রী রানী ভদ্র। তিনি হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় হতে মাধ্যমিক পাশ করে পরবর্তী সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে সুযোগ পেয়ে সেখান থেকে অনার্স ও মাস্টার্স পাশ করেন।

১৯৯৯ সালে বাংলাদেশ পুলিশে যোগ দান করেন। তিনি পুলিশ সুপার হিসেবে যশোর হবিগঞ্জ নেত্রকোনা পুলিশ সুপার পদমর্যাদায় ডেপুটি কমিশনার হিসেবে ডিএমপি উত্তরা ও ডিএমপি ট্রাফিক(পশ্চিম) জোনে কর্মরত ছিলেন। তিনি ইতিপূর্বে লাইব্রেরিয়ায় জাতিসংঘ মিশনের রিজিওনাল কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া চীন জাপান ও আমেরিকা থেকে বিদেশি প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

ডি,অাই,জি(অতিঃ) জয়দেব কুমার ভদ্র তার জন্মস্থান হরিঢালীর ইউনিয়নের মামুদকাটিতে “অনির্বাণ লাইব্রেরী” এর স্বপ্নদ্রষ্টা ও অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য।
তথ্যপ্রযুক্তির অবাধ ব্যবহারের যুগে মানুষ যখন বই পড়া ছেড়ে দিয়েছে এমন সময় বই পড়ার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে অনির্বাণ লাইব্রেরী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব পরিচিতি লাভ করেছে।

অনির্বাণ লাইব্রেরির মত এলাকায় অনেক সামাজিক প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট থেকে সমাজ উন্নয়ন ও অবহেলিত মানুষদের ভাগ্য বদলে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা
রেখেছেন জনাব জয়দেব কুমার ভদ্র। তিনি অনির্বাণ লাইব্রেরির ছাত্র সংসদের কমিটি গঠন করে এলাকার সার্বিক উন্নয়নের জন্য বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা করোনা অাম্ফান বুলবুল সহ সকল দুর্যোগ মোকাবিলার জন্য সকল ধরনের সহযোগিতা করেছেন।

করোনা কালীন সময়ে বিভিন্ন ধরনের সংস্হার মাধ্যমে লাইব্রেরির নিজস্ব অর্থায়ন,দান অনুদান নিয়ে পাইকগাছা ও তালা উপজেলার বিভিন্ন শ্রেণীপেশার গরীব অসহায় লোকদের সাহায্য সহযোগিতা করেছেন যা অনন্য। এ লাইব্রেরি শুধু লাইব্রেরি নয় এটা একটি অরাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান যার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন কালিদাস চন্দ্র চন্দ ও সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বিশ্বের ৪২টি দেশে সুনাম অর্জন করেছে। অনির্বাণ লাইব্রেরির একটি সহযোগী সংগঠনের নাম অনির্বাণ ছাত্র সংসদ। গত ২৮শে অাগষ্ট উক্ত সংগঠনের প্রথম দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।সম্পূর্ণ গনতান্ত্রিকভাবে উক্ত কাউন্সিল সম্পন্ন হয়েছে। অনির্বাণ ছাত্র সংসদের প্রথম নির্বাচিত সভাপতি গৌতম কুমার মন্ডল ও সাধারণ সম্পাদক শিমুল রায়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।