মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
৪২তম বিসিএসের স্বাস্থ্য পরীক্ষার তারিখ পরিবর্তন
৪২তম বিসিএসের স্বাস্থ্য পরীক্ষার তারিখ পরিবর্তন

৪২তম বিসিএসের স্বাস্থ্য পরীক্ষার তারিখ পরিবর্তন

নতুন সূর্য ডেস্কঃ

৪২তম বিসিএসে উত্তীর্ণ চিকিৎসকদের স্বাস্থ্য পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। পূর্ব ঘোষিত ৬ ও ৭ ডিসেম্বরের পরিবর্তে ৮ ও ৯ ডিসেম্বর এ স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিনে ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা হওয়ার কারণে এ সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

রবিবার অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. মো. ফরিদ হোসেন মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪২তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ এবং সাময়িকভাবে নির্বাচিত স্বাস্থ্য ক্যাডার ৪ হাজার পরীক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষা সম্পাদনের জন্য ইতোমধ্যে ঢাকার ১০টি সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের পরিচালক বরাবর পত্র প্রেরণ করা হয়েছে।

৪২তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ বেশকিছু পরীক্ষার্থীর ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ ৬ ও ৭ ডিসেম্বর নির্ধারিত থাকায় তারা ৬ ও ৭ ডিসেম্বর তারিখে স্বাস্থ্য পরীক্ষার তারিখ পরিবর্তন করে আগামী ৮ অথবা ৯ তারিখে স্বাস্থ্য পরীক্ষা গ্রহণের জন্য আবেদন জানান। এরই পরিপ্রেক্ষিতে তাদের স্বাস্থ্য পরীক্ষা আগামী ৮ অথবা ৯ তারিখ গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

১০ মেডিকেল কলেজ ও হাসপাতাল হলো 

১. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল 
২. স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল 
৩. জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), 
৪. শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, 
৫. জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, 
৬. মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, 
৭. জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, 
৮. জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, 
৯. ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (নিকডু) ও
১০. হাসপাতাল জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল। 

এর আগে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি বিশেষ এ বিসিএসের প্রিলিমিনারি (লিখিত) পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার এক মাস পর ২৯ মার্চ ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হন ৬ হাজার ২২ জন। সেখান থেকেই মেধা ক্রমানুসারে ৪ হাজার চিকিৎসক নিয়োগের তালিকা প্রকাশ করে পিএসসি। 

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।