
মোঃ মনিরুল ইসলাম, ডুমুরিয়া, খুলনা:
খুলনা ডুমুরিয়া উপজেলায় প্রথম নিষিকান্ত সরকার
( ৬০) করোনা আক্রন্ত হয়ে মৃত্যু হয়েছে ।
রবিবার ঢাকা একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় তার মৃত্যু হয়।
তিনি ডুমুরিয়া সদর ইউনিয়নের হাজীডাঙ্গা গ্রামের বাসিন্দা ছিলেন। মৃতের ছেলে বিদ্যুৎ সরকার জানান,তার বাবা নিশিকান্ত সরকার খুলনার একটি ক্লিনিকে ম্যানেজার হিসেবে নিযুক্ত ছিলেন। প্রথমে তার শরীরে জ্বর হয়। তার ডায়াবেটিস ও কিডনির সমস্যা ও ছিল।
এমন অবস্হায় গত ২৮ অক্টোবর রাতে ঢাকা কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা নিরিহ্মা করার পর ডাক্তার করোনা ভাইরাস তার (নিশিকান্ত সরকার) শরীরে আছে সেটা নিশ্চিত করে এবং চিকিৎসাধীন অবস্হায় রবিবার সকাল নয়টার দিকে তার মৃত্যু হয়।
ওইদিন রাতে তার মরদেহ ডুমুরিয়া সদরে স্থানীয় কালীবাড়ি ও মঠ মহাশ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।