মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
ডা. মুরাদের ‘আপত্তিকর’ অডিও সরাতে বিটিআরসিকে নির্দেশ হাইকোর্টের
ডা. মুরাদের ‘আপত্তিকর’ অডিও সরাতে বিটিআরসিকে নির্দেশ হাইকোর্টের

ডা. মুরাদের ‘আপত্তিকর’ অডিও সরাতে বিটিআরসিকে নির্দেশ হাইকোর্টের

নতুন সূর্য ডেস্কঃ

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সব আপত্তিকর বক্তব্য সম্বলিত ভিডিও-অডিও রেকর্ড অনলাইন থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) মৌখিক নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে সব সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অডিও-ভিডিও সরাতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা আগামীকালের মধ্যে আদালতে জানাতে বলা হয়েছে।মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করে দেশজুড়ে সমালোচনার মুখে পড়া তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এম/এইচ

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।