বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
আবরারের মামলায় ৫৫ লাখ টাকা খরচ করেছে বুয়েট: ভিসি
আবরারের মামলায় ৫৫ লাখ টাকা খরচ করেছে বুয়েট: ভিসি

আবরারের মামলায় ৫৫ লাখ টাকা খরচ করেছে বুয়েট: ভিসি

নতুন সূর্য ডেস্কঃ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলা চালাতে গিয়ে এখন পর্যন্ত বুয়েটের ৫৫ লাখ টাকা খরচ হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক সত্য প্রাসাদ মজুমদার।

বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে রায় ঘোষণার পর বুয়েটে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। রায়ে ২০ আসামিকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত।

বুয়েট উপাচার্য বলেন, আবরারের পরিবারের পক্ষ থেকে যেটুকু চাওয়া হয়েছে তা আমরা দিয়েছি। মাসিক সাহায্য করেছি। প্রতি মাসে ৭৫ হাজার টাকা দিচ্ছি। ওনারা আর্থিকভাবে সংকটে পড়েছেন। এজন্য আমি উপাচার্যের দায়িত্ব পাওয়ার পর জুলাইয়ের ১ তারিখ থেকে প্রতি মাসে ৭৫ হাজার টাকা করে দেয়া হচ্ছে। এছাড়া আইনি সহায়তা ও আইনজ্ঞের যে ফি এবং স্টুডেন্টদের আনা-নেয়া করা সাক্ষী হিসেবে খরচ, আনুষঙ্গিক সব খরচ, এমনকি ঢাকায় এসে থাকার খরচ সবকিছু আমরা বুয়েট থেকে বহন করেছি। প্রায় ৫৫ লাখ টাকা এ পর্যন্ত গেছে। এর বাইরে প্রতি মাসে যেটা দেয়া হচ্ছে সেটা ১২ বছর দেয়া হবে। ভবিষ্যতে উনি যদি আমাদের কাছে চান এই সাপোর্ট আমরা অবশ্যই দেবো।

তিনি বলেন, আবরারের বাবা-মার প্রতি আমরা সহমর্মিতা দেখিয়েছি। তাদের বুয়েটের পক্ষ থেকে যতদূর সম্ভব সাহায্য সহযোগিতা করেছি, ভবিষ্যতেও করবো। আমরা তাদের আইনি ও আর্থিক সহযোগিতা করেছি।

রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অধ্যাপক সত্য প্রাসাদ মজুমদার বলেন, এ হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তির রায় ঘোষণা হয়েছে। আমরা মনে করি, এটা দ্রুত কার্যকর হওয়া উচিত।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।