
নতুন সূর্য ডেস্কঃ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, তথ্য প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসান যা করেছেন তা ছাত্রদল থেকে শিখে এসেছেন। সেখান থেকে পাওয়া শিক্ষার ফল এটি।
বুধবার (৮ ডিসেম্বর) সকালে ফেনী শহরের পিটিআই স্কুল মাঠে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, ‘ডা. মুরাদ যে আচরণ করেছেন, বঙ্গবন্ধুর আদর্শের কোনো সৈনিক, শেখ হাসিনার প্রকৃত কর্মীর পক্ষে এমন আচরণ করা সম্ভব নয়। বিএনপির নেতা তারেক রহমানও বিভিন্ন সময় এমন আচরণ করেন। বিএনপি এমন রাজনীতিই করে থাকে। প্রতিহিংসার রাজনীতি থেকে তারা বের হতে পারেনি।’