শনিবার, ৬ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
প্রখ্যাত প্রবীণ আলেম আলহাজ্ব হযরত মাওলানা মুফতী বোরহানউদ্দিন সাহেবের ইন্তেকাল
প্রখ্যাত প্রবীণ আলেম আলহাজ্ব হযরত মাওলানা মুফতী বোরহানউদ্দিন সাহেবের ইন্তেকাল

প্রখ্যাত প্রবীণ আলেম আলহাজ্ব হযরত মাওলানা মুফতী বোরহানউদ্দিন সাহেবের ইন্তেকাল

শেখ খায়রুল ইসলাম,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

দক্ষিণ খুলনার প্রখ্যাত প্রবীন আলেমে দ্বীন, হাজার হাজার আলেমের উস্তাদ, ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল ডিগ্ৰী মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, কপিলমুনি বাইতুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান উপদেষ্টা, বাতিলের বিরুদ্ধে বজ্রকণ্ঠ , এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ত্ব, প্রিয় মুরব্বি ও অভিভাবক, শুভাকাঙ্ক্ষী সার্বিক পরামর্শদাতা, আলহাজ্ব হযরত মাওলানা মুফতী বোরহানউদ্দিন সাহেব আজ বিকাল ৪টায় আমাদের ছেড়ে মহান রাব্বুল আলামীনের দরবারে হাজির হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন। আল্লাহ প্রিয় হুজুর কে জান্নাতুল ফেরদাউস এর মেহমান হিসাবে কবুল করুন আমীন। হুজুর চলে গেছেন কিছু স্মৃতি রেখে গেছেন। পরিবার সহ সবাইকে ধৈর্য ধরার তাওফীক দান করুন আমীন।

এদিকে তাঁর মৃত্যুতে পাইকগাছাসহ খুলনা অঞ্চলে শোকের ছায়া নেমে এসেছে।এছাড়াও সমাজের বিভিন্ন স্তরের মানুষ তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকাহাত পরিবারের প্রতি সমবেনা জ্ঞাপন করেছেন

এম/এইচ

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।