
স্টাফ রিপোর্টার :
সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের রাজপুর গ্রামে উচ্চ ফলনশীন পাট বীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য নাবী পাট বীজ উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবস পালিত হয়েছে।
রবিবার (২০ ডিসেম্বর) বিকাল সাড়ে চারটায় রাজপুর নাবী পাট বীজ ক্ষেতের পাশে অনুষ্টিত মাঠ দিবসে কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে উপ-সহকারী কৃষি কর্মকর্তা তাপস কুমার রায়ে’র সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খামার বাড়ি সাতক্ষীরার প্রশিক্ষণ অফিসার খালিদ সাইফুল্লাহ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি কৃষকদের উদ্দেশ্য বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার প্রতিটি কৃষকে মাঠ পর্যায়ে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে প্রদর্শনী দিচ্ছে এবং হাতে কলমে শিক্ষার মাধ্যমে কৃষিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা, উপ-সহকারী সকল কর্মকর্তা আছি আপনাদের সাথে নিয়ে কাজ করার জন্য। আপনাদের যেকোন সমস্যায় আমাদের কে জানাবেন আমরা আপনাদেরকে সফলভাবে সহযোগিতা করবো। আপনারা মনে রাখবেন বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার।
এ সময় উপস্থিত একজন চাষী জানান অন্য ফসলের থেকে এই ফসলে লাভ জনক
আমরা আগামীতে এই ফসল চাষ করব এবং আমাদের গ্রামের অনেক কৃষক এই চাষ করতে আগ্রহী।
