বুধবার, ৩ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
ঝাউডাঙ্গায় বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আজ থেকে দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান
ঝাউডাঙ্গায় বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আজ থেকে দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান

ঝাউডাঙ্গায় বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আজ থেকে দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান

মনিরুল ইসলাম মনি :

সদর উপজেলা ঝাউডাঙ্গায় বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ইউনিয়ন আ, লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তার অঙ্গসংগঠনের আয়োজনে দুই দিন । দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে।
উক্ত অনুষ্ঠান সূচিতে ঝাউডাঙ্গা জগন্নাথ মন্দির প্রাঙ্গণে প্রথম দিন ২১ ডিসেম্বর সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান ও আলোচনা সভা। সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে ঢাকা খুলনার শিল্পীদের সমন্বয়ে সারা রাত্র ব্যাপি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মাস্টার আনিছ উদ্দিন, সাতক্ষীরা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রমজান আলী বিশ্বাস, কৃষকলীগ ঢাকা উত্তরের সহ-সভাপতি এম মাসুদুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আশরাফুজ্জামান বাবলু।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন, সদর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখবেন, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম,জেলা যুবলীগের মোঃ সোহরাব হোসেন সাজু,সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো জাহিদ হোসেন,সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ সুমন হোসেন। সমগ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শেখ আব্দুর রশিদ ঝাউডাঙ্গা ইউনিয়ন যুবলীগ।
২২ ডিসেম্বর একই স্থানে অনুষ্ঠিত হবে জাতীয় দলের খেলোয়াড়দের সমন্বয়ে ৮ দলীয় পাপড়ী ব্যাডমিন্টন টুর্নামেন্ট। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ফাতেমা-তুজ-জোহরা,কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী,মোঃ শাহজাহান এডি আঞ্চলিক পাসপোর্ট অফিস ঝাউডাঙ্গা পল্লী বিদ্যুতের ডিজিএম রাকিবুল ইসলাম। ব্যাডমিন্টন টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় পাপড়ী এগ্রো লিমিটেডের ব্যবস্থাপক মাসুদুর রহমান। উক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করেছেন পাপড়ী এগ্রো লিমিটেড। ব্যাডমিন্টন টুর্নামেন্ট বিজয়ী দল পাবে নগদ এক লক্ষ টাকা। ও রানার্সআপ দল পাবে নগদ ৭৫ হাজার টাকা। দুই দিনব্যাপী অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজক কমিটি।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।