মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
বিশিষ্ট সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা এ্যাড: অরুণ ব্যানার্জীর মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাবের শোক
বিশিষ্ট সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা এ্যাড: অরুণ ব্যানার্জীর মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাবের শোক

বিশিষ্ট সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা এ্যাড: অরুণ ব্যানার্জীর মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাবের শোক

তরিকুল ইসলাম,ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ

সাতক্ষীরার বিশিষ্ট সাংবাদিক বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা এ্যাড: অরুণ ব্যানার্জী ইহলোক ত্যাগ করেছেন। ৬৯ বছর বয়সে তিনি মারণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

বিশিষ্ট সাংবাদিক অ্যাডভোকেট অরুণ ব্যানার্জীর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সিনিয়র সহ.সভাপতি হাসান মাসুদ পলাশ, সহ.সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কোষাধ্যক্ষ এমএ সাজেদ, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হোসেন, কার্য নির্বাহী সদস্য মাস্টার সাইফুল ইসলাম ও সদস্য মাস্টার শেখ শাহাজাহান আলি শাহিন, মিয়া ফারুক হোসেন স্বপন, তরিকুল ইসলাম ও রাজু রায়হান।

উল্লেখ্য, রোববার বিকাল ৩ টায় সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা এবং অসংখ্যা আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এম/এইচ

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।