বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র সাংবাদিক অরুণ ব্যানার্জি’র মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র সাংবাদিক অরুণ ব্যানার্জি’র মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক

বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র সাংবাদিক অরুণ ব্যানার্জি’র মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক

স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরার বিশিষ্ট সাংবাদিক বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা এ্যাড: অরুণ ব্যানার্জী ইহলোক ত্যাগ করেছেন। ৬৯ বছর বয়সে তিনি মারণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

বিশিষ্ট সাংবাদিক অ্যাডভোকেট অরুণ ব্যানার্জীর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজদুর রহমান খান চৌধুরি পলাশ, সিনিয়র সহ-সভাপতি এসএম জাকির হোসেন, সহ-সভাপতি এম এ কাশেম, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ,মুজাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোজাফফর হোসেন পলাশ, সহ-সাংগঠনিক সম্পাদক এস এম ফারুক হোসেন, অর্থ সম্পাদক মোস্তফা হোসেন বাবলু,দপ্তর সম্পাদক প্রভাষক আসাদুজ্জামান ফারুকী,ক্রীড়া, সংস্কৃতি ও সাহিত্য বিষয়ক সম্পাদক আরিফুল হক চৌধুরী,প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক গোলাম রসুল,নির্বাহী সদস্য শামসুর রহমান লাল্টু,এম এ আয়ূব,তাজদ্দিন আহমদ রিপন,জি এম জিয়া, এম এ আজিজ,সাধারণ সদস্য ফারুক হোসেন রাজ, সহযোগী সদস্য রেজাউল্লাহ, আহসানউল্লাহ প্রমুখ।

উল্লেখ্য, রোববার বিকাল ৩ টায় সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা এবং অসংখ্যা আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এম/এইচ

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।